• খেলাধুলা

আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব: তাওহীদ হৃদয়

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ গত জুনে বিশ্বকাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে এই সিরিজে থাকছেন না সাকিব আল হাসান।

টেস্ট সিরিজ চলাকালীন ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার।

সাকিব না থাকায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশ দল। তবে তা ভালোভাবে পূরণের আশ্বাসই দিলেন তাওহীদ হৃদয়। আগামীকাল গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা।

আজ সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব। ’

১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের অভাব পূরণে তার ওপরই দলের আস্থাটা বেশি থাকছে।  
হৃদয় বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো…অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়। ’

গোয়ালিয়রের সঙ্গে খুব একটা পরিচিত নয় বাংলাদেশ। তার ওপর এই শহরে আন্তর্জাতিক ক্রিকেটই ফিরছে ১৪ বছর পর। দুদিন অনুশীলনের পর উইকেট গতি কিংবা বাউন্স খুব বেশি থাকবে না বলেই ধারণা হৃদয়ের।

তিনি বলেন, ‘প্রথমত, এখানে পারফর্ম করার খুবই ভালো সুযোগ আছে আমাদের। অবশ্যই আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা এখানে দুদিন অনুশীলন করেছি। এখানকার উইকেট নিচু ও মন্থর গতির। মাঠকর্মীর থেকে তথ্য পেয়েছি এখানে উইকেট মন্থর হবে। তবে আমরা চেষ্টা করব নিজেদের পরিকল্পনা মতো খেলার। ’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo