ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে যৌথবাহিনীর পৃথক ২ টি অভিযানে সন্ত্রাসী ও একাধিক মাদক মামলার আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । এ সময় অভিযানে ৫৫ কেজি গাঁজা, ২শ ৮১ বোতল ফেনসিডিল, ৩০৭ বোতল স্কাফ,২২ বোতল বিদেশি মদ,মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৮ হাজার ৭শ ২০ টাকাও দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে ।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলো ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা গ্রামের সাত্তার মিয়ার পুত্র ৭ টি মামলার আসামি সাইফুল ও অপর মাদক কারবারি জোনায়েদ এবং ভৈরব পুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত শাহজাদা মিয়ার পুত্র সন্ত্রাসী বিজন ও শাওন। ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম জানান,এক গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাইফুল কে আটক করা হয় । পরে তার দেয়া তথ্যমতে তার বাড়িতে অভিযান চালিয়ে গাজাঁ, ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । পরে পৃথক আরেকটি অভিযানে জোনায়েদ কে আটক করে তার দেয়া তথ্য মতে ঘোড়াকান্দা তার বাড়িতে অভিযান চালিয়ে ৩ শ বোতল স্কাফ, বিদেশি মদ জব্দ করা হয় । এছাড়া ও সন্ত্রাসী বিজন ও শাওন কে গ্রেফতার করা হয়েছে । তিনি আরো জানান, সাইফুল ৪ টি মাদক মামলা সহ ৭ টি মামলার আসামি । সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে দীঘর্দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে বিক্রি করছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)