ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই সশস্ত্র ও এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, লালমনিরহাট জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স কাজী আকির হোসেন।
পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল পুলিশ সদস্যদের কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অ...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

মন্তব্য (০)