ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে খামার থেকে তিনটি গাভী গরু চুরি হয়েছে। এ সময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে এগিয়ে গেলে গাভী গাড়িতে উঠিয়ে চম্পট দেয় চোরের দল।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জাবরকোল গ্রামে খামারী আজমত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আজমত হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খামার থেকে তিনটি গাভী গরু খুলে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরের বাইরে বের হলে চোরের দল গাড়িতে করে গরুগুলোকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লক্ষ টাকা। ভুক্তভোগী খামারী আজমত হোসেন শনিবার সকালে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, আমি পাবনাতে আছি। বিষয়টি এখনো আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ব্যাপারে আমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট থাকবো।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)