• সমগ্র বাংলা

কুড়িগ্রামে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আশরাফ আলী (৫০) পিতা মৃত বছর মাহমুদ ও আইনুল ইসলাম (৩৮)পিতা মৃত সাদের আলী। সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক আশরাফ ও আইনুল একই গ্রামের বাসিন্দা।তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন।বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।এসময় তাদের উপর বজ্রপাত পড়লে ঘটনা স্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ ঘটনা থানায় ইউডি মামলা হবে বলে জানান তিনি।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo