• অপরাধ ও দুর্নীতি

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতির সময় ট্রাকসহ আন্তঃজেলা দলের ৪ ডাকাত আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট ডাকাতির চেষ্টার সময় একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। আজ রবিবার মধ্যরাতে টহল দলের হাতে ধরা পড়েছে দলটি। উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরন।

ঘোড়াঘাট থানার ইনচার্জ ়আসাদুজ্জামান আসাদ জানান,  নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের (পিপিএম-সেবা) নির্দশনা অনুযায়ী দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাত্রীকালিন টহলের সময় শনিবার দিবগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাটের মের্সাস বর্ণমালা ট্রেডার্সের কাছে একটি ট্রাককে দেখে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালিয়ে যাচ্ছিল আগন্তকেরা। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। ট্রাকে থাকা আরো ৬ থেকে ৭ জন অন্ধকারের আড়ালে পালিয়ে গেছে।  এসময় আটক ট্রাকে থাকা ভিন্ন ভিন্ন নম্বরের ৩ টি নম্বর প্লেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। চোখে ধুলো দিতে ভিন্ন ভিন্ন নম্বরের প্লেট সঙ্গে রেখেছিল তারা।

আটক ৪ জন হলো দিনাজপুরের বিরলের কাজীপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে রতন মিয়া গলাকাটা (৩৭), কুমিল্লা সদরের রায়পুরের মৃক আবুল কাশের ছেলে রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গরাচিপার বাঁশবুনিয়ার মৃত কাদেরু হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮) এবং নারায়নগঞ্জের বন্দর থানার সমবাড়িয়াবাজাের মৃত আনারুল হকের ছেলে আল আমিন (৩০)। 

প্রাথমিক তদন্তে ওই ৪ জনের মধ্যে রতন মিয়া গালকাটা কালুর বিরুদ্ধে নারায়নগঞ্জ, পাবনা ও  ডিমপির কদমতলী থানায় ৩ টি মামলা, ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর, নওগাঁ, পাবনা, পটুয়াখালী এবং ডিএমপির যাত্রাবাড়ী থানায় ৭টি মামলা এবং রুবেল হোসেনের বিরুদ্ধে কুমিলালায় ৩টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত তারা।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo