• সমগ্র বাংলা

পঞ্চগড়ে আরিফুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও শহীদ আরিফুর রহমান হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের ব্যানারে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ আরিফুর রহমানের বাবা ফরমান আলী। তিনি বলেন-তার ছেলেকে গুলি করে মেরে ফেলল, তার বিচার পাইনি। আমি এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।

শহীদ আরিফুল ইসলাম স্মৃতি পরিষদের আহবায়ক মোছা.ফরিদা ইয়াসমিন বক্তব্যে বলেন,আপনারা সবাই জানেন আমার ভাইকে গুলি করে মেরেছে অথচ পুলিশ বলেছে ইটপাটকেলের আঘাতে নিহত হয়েছে আরিফুর। আমরা বিচারের জন্য এসপি,ডিসির কাছে গিয়েছি কিন্তু কোন মামলা না নিয়ে পুলিশ বলছে, শিবিরের কর্মী আরিফ। এজন্য আমরা কোন বিচার পাইনি।

এ সময় অন্যান্য বক্তারা,কাদিয়ানী জলসা নিয়ে সাধারণ মুসল্লিদের উপর নির্বিচারে গুলিবর্ষণে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ সকল মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। মানববন্ধনে শহীদ আরিফুরের পরিবারসহ স্থানীয়রা অংশ নেয়। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শহীদ আরিফুর রহমান স্মৃতি পরিষদের একটি প্রতিনিধিদল।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo