• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ‌গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ‌গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩।  একই সাথে এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি ও জব্দ করা হয়।

শনিবার ( ২১ শে সেপ্টেম্বর) এ ব্যাপারে এক প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

প্রেস নোটে জানানো হয়,  শুক্রবার ( ২০ শে সেপ্টেম্বর)  ‌ সকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের উপর  অভিযান পরিচালনা করে।  অভিযানে প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মুল্যের ৯০  বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম

মোঃ হাসিবুল (৩৪)।  তিনি চুয়াডাঙ্গা জেলার  জীবন নগর এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo