• সমগ্র বাংলা

সাতক্ষীরার আশাশুনিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি ছাত্র-জনতার গণ বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামিক সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আশাশুনিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখা'র আয়োজনে মডেল মাধ্যমিক স্কুল মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ সমাবেশের উদ্বোধনীতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন ইসলামী আন্দোলন আশাশুনি উপজেলা শাখার সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ কায়কাউস। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, তিনি তার বক্তব্য বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রচেষ্টায় সকল অপকর্মকে প্রতিরোধ করতে হবে।

এদেশকে ইসলামের দ্বারা পরিচালনা করতে হবে যাতে কোন অপশক্তি আবার রুখে দাঁড়াতে না পারে। সমাবেশে মাওলানা জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলার শাখার সহ-সভাপতি ডাঃ ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জাফর ওসমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আবু বক্কার সিদ্দিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ জাহিদুল বাশার, জাতীয় ওলামা মাশায়েক আয়েম্মা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উত্তরের সভাপতি ডাঃ এবাদুল ইসলাম, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম মাসুদ রানা, আশাশুনি সিদ্দিকিয়া মাদ্রাসার মুফতি জাহের আব্দুল্লাহ প্রমুখ।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo