• সমগ্র বাংলা

শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাদিরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরপুর কাঁচা বাজার প্রাঙ্গণে এ গণ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হানজালা, পীরজাদা, বাহাদুরপুর ৭ম পুরুষ হাজী শরীয়ত উল্লাহ (রহঃ)।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সেক্রেটারি মনির হোসাইন, সহ সভাপতি বিএম হেমায়েত উদ্দিন, সেক্রেটারি মনির হোসাইন, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরামগণসহ বিভিন্ন নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তাগণ বলেন, স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সবাই দুর্নীতি, দুঃশাসন,অন্যায় ও অবিচারের সাথে জড়িত ছিল। যারা মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন করেছে এদেরকে আর সাধারণ  মানুষ ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামীর কল্যাণকর  বাংলাদেশ গড়ার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর কোন বিকল্প নেই। সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে  সমবেত হওয়ার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo