• অপরাধ ও দুর্নীতি

ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রাম থেকে আশরাফুল আলম ওরফে আঙ্গুর (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়া হয়। আটক ওই যুবক জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসামারী) গ্রামের মৃত মজিবুর রহমান'র ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় ছাত্র-জনতা গোপন সূত্রে জানতে পারে, ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে পাঁচারের উদ্দেশ্যে একদল মাদক চোরাকারবারি সীমান্তের কাছে অবস্থান করছে। পরে তারা মানিককাজি- বাউসমারি সড়কে অবস্থান টের পেয়ে রোববার   রাত সাড়ে বারোটার দিকে  আন্তর্জাতিক মেইন সীমানা পিলার নং ৯৫৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশরাফুল আলম ওরফে আঙ্গুরকে আটক করে তার স্বীকারোক্তি মোতাবেক বস্তা থেকে ২০৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ফেনসিডিলসহ আটক ওই যুবকে শিংঝাড় ক‍্যাম্পের বিজিব টহল দলের সদস‍্যদের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৬/০৯/২৪)  বিজিবি বাদি হয়ে আটক ওই যুবকসহ  ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১ ধারায় ভূরুঙ্গামারী থানায়  একটি মামলা দায়ের করেন। মামলার অন‍্যান‍্য আসামিরা হলো মোঃ সাজু (৩২), পিতা-মৃত আকবর আলী, সাং-বড় খাটামারী ও মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বাগভান্ডার (সোনাতলী), উভয় থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব‍্যক্তিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo