• খেলাধুলা

কোয়ার্টার ফাইনাল ব্রাজিল ফুটবলে এক দুঃস্বপ্নের নাম!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কোয়ার্টার ফাইনালে যেন ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের নাম। গত কয়েকটি বিশ্বকাপে এই কোয়ার্টারের বাধা পেরোতে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের তরুণীরা। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

রোববার মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অবশ্য ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল উত্তর কোরিয়া। পুরুষ ফুটবলে সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও নারী ফুটবলে বেশ এগিয়ে দেশটি। এবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটির তরুণীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন চে-উন-ইয়োং।

পুরো ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে আক্রমণ করে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় উত্তর কোরিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে চে-উন ইয়োংয়ের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের মেয়েদের। ম্যাচের বাকি সময়ে খুব একটা বড় আক্রমণও অবশ্য করতে পারেনি সেলেসাও মেয়েরা। এর আগে উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। ফের একবার স্বপ্ন পূরণে ব্যর্থ তরুণীরা।

উল্লেখ্য, ২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছিল ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছিল ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে। এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় তারা। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছিল ব্রাজিল।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo