• খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক বনে গিয়েছেন তিনি।

 জাতীয় দলের হয়ে রেকর্ড গড়লেও ক্লাবে এসে উদযাপনের সুযোগ পান পর্তুগিজ মহা তারকা। তবে ক্লাব কোনোমতে হার এড়ানোয় দিনটি খুব একটি ভালো যায়নি তার।  

ম্যাচের শুরুতেই আল নাসর একটি জার্সি উপহার দেয় রোনালদোকে। যার পেছনে লেখা ছিল ‘৯০০’। আর তার ঠিক উপরে ইংরেজিতে লেখা ছিল ‘GOAT’ অর্থাৎ, গ্রেটেস্ট অব অল টাইম। ম্যাচের আগে সেটি হাতে নিয়ে ফটোশুট করেন পর্তুগিজ তারকা। তবে ম্যাচ মাঠে গড়ানোর পর আর এই খুশি থাকেনি।   

সৌদি প্রো লিগে গতকাল রাতে আল নাসরের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আল আহলি। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধে আল আহলিকে এগিয়ে নেন সাবেক বার্সা ফরোয়ার্ড ফ্রাঙ্ক কেসিয়ে। সমতায় ফিরতে মরিয়া আল নাসর লম্বা সময় লড়াই চালিয়ে যায়। যোগ করা সময়ে গিয়ে ভাগ্য সহায় হয় তাদের। প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।  

পরবর্তী ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর আল ইত্তিফাকের মুখোমুখি হবে আল নাসর।  

 

 

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo