• সমগ্র বাংলা

বগুড়ায় মজুমদার লিমিটেডের তেলের ট্যাঙ্কি বিস্ফোরণ, নিহত ৪

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাঙ্কি বিস্ফোরণের ৪ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো: ইমরান (৩২), মো: সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো: মনির (২৮) যাদের সকলের বাড়ি নীলফামারী সৈয়দপুরের অফিসার্স কলোনীতে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে নিহত চারজনের এই নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভিতরে প্রবেশ করলে তাৎক্ষণিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্যাংকটির ওপরে চারজন ও ও নিচে ৩ জন কাজ করছিলেন বলে জানা যায়।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo