• সমগ্র বাংলা

বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, গুরুতর আহত নিহতের স্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৩০ ঘন্টার ব্যবধানে আরো একটি খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১২ টায় শহরের জয়পুরপাড়াতে বখাটেদের ছুরিকাঘাতে রানা মিয়া নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী রোজী বেগম যিনি এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। জানা যায়, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনা বেগম রোজী কে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সদর থানা পুলিশ।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo