• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে সোনাতলা উপজেলার দিঘদাইড় ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন (৩২) ওই এলাকার সাফাত আলীর ছেলে। রবিবার দুপুরে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে তদন্তে জানা যায় এক গৃহবধূর সঙ্গে দুলালের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। সেই বিবাহ বর্হিভূত সম্পর্কের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারী শনাক্ত করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo