• সমগ্র বাংলা

কালীগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ "বহু ভাষায় শিক্ষা প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা" প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (০৮ সেপ্টেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীগঞ্জ উপজেলা পরিষদের  সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলু। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী বহ্নি শিখা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo