• সমগ্র বাংলা

লালমনিরহাটে শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলায় অর্ধ কোটি টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলার  উত্তর ঘনেশ্যাম এলাকায়  বিদ্দলের দোলার দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মালেক নামের  ভুক্তভোগী। পুলিশ ও ভুক্তভোগী সুত্র জানায়,  ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল মালেক তার মাছের প্রজেক্ট থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন তার পুকুরের মাছ পানিতে ভাসছে।

পরে তিনি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এসে পরিক্ষা-নিরিক্ষা করে জানায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। ঐ পুকুরে গ্লাস কাপ, মৃগেল,রুই, কাতলা, তেলাপিয়া,পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছিলো। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম এলাকার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের পুকুরে এ ঘটনা ঘটে নর্থ বেঙ্গল মৎস প্রকল্পের ম্যানেজার আব্দুল মালেক বলেন, প্রায় ৮.৫০ হেক্টর জায়গায় কয়েজন মিলে পুকুর খনন করে আমরা কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার আমি নিজের সবকিছু দিয়ে ৫০ লাখ টাকার মাছ চাষ শুরু করি।

কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলল। সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রজেক্ট করেছিলাম আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেলল।  এ বিষয়ে  কালিগঞ্জ মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন ,আমরা পানি পরিক্ষা করেছি বিষ প্রয়োগ করে মাছ মারছে এজন্য তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ-বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo