• অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে মালেক ডাকাত অস্ত্রসহ গ্রেপ্তার ৮

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় জড়িত থাকার দায়ে, আলোচিত মোর্শেদ বলির হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেকসহ ৮জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এই অভিযান চালায় যৌথবাহিনী।

তাদের কাছ থেকে  ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল জদ্ব করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ। 

আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী।র‍্যাব জানায়, "কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় নজরদারিতে ছিলো মালেক। 

এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান র‍্যাব এর এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo