• সমগ্র বাংলা

বাস ও সিএনজি চালকের দণ্ডের জের কুষ্টিয়া থেকে সকল রুটে বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাস ও সিএনজি চালকের দণ্ডের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাস ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন বলেন, মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দণ্ডে জড়িয়ে পড়েন এবং সিএনজি চালকরা কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে।

তারই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার আবারো সিএনজি চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাংচুর করে।

এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে শুক্রবার ভোর ছয়টা থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা,রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্ম বিরতি পালন করা হচ্ছে। তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী পরিবহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করবে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতি দ্রুত সমাধান চান তারা।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo