• সমগ্র বাংলা

পাবনায় কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জেরে পাবনায় আমজাদ হোসেন (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি আহত হন। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আছের প্রামানিকের ছেলে। 

স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদ কে গুরুতর আহত করে। স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আমজাদ হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo