• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন তাঁর স্বামী। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন মিয়া পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মল্লিকা আক্তার (২৬) উপজেলার ফুলবাড়িয়া বাঘেরবের গ্রামের আজমত আলীর মেয়ে। তিনি ও তাঁর স্বামী সুজন মিয়া উত্তর হিজলতলী এলাকায়  থাকতেন। মল্লিকা ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক, আর সুজন মিয়া পেশায় অটোরিকশা চালক।

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সুজন মিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন। পরে মল্লিকার সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন মিয়া ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মল্লিকার পেটে আঘাত করেন। পরে মল্লিকাকে মুমূর্ষু অবস্থায় ঘরে ফেলে রেখে পালিয়ে যান তিনি। রাতে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মল্লিকাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo