• সমগ্র বাংলা

গাজীপুরে বিট অফিসে ভূমিদস্যুদের হামলা, আহত ৫ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা।  হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর)  দুপুর ১২ টার দিকে জেলার মাওনা - কালিয়াকৈরে আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, জাথালিয়া বিট কর্মকর্তা  মাসুম উদ্দিন, প্রহরী, মোজাম্মেল  হোসেন, এনামুল হকসহ কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম।  

বন বিভাগ জানায়, সরকার পতনের পর কাচিঘাটা রেঞ্জের বিভিন্ন এলাকায় বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা নির্মাণে বাধা দেয়া ও মামলার প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার জের ধরে বুধবার জাথালিয়া এলাকায় একটি স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে গেলে মূহুর্তেই সেখা হামলা চালায় ভূমিদস্যুরা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে দুজন বিট কর্মকর্তা ও তিনজন প্রহরী গুরুত্বর আহত হন। খবর পেয়ে অন্যান্য বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা খবর পেয়েছি পার্শ্ববর্তী বিটে হামলা হয়েছে। তরে সেখানে আমরা লোকজনসহ গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। মূলত তারা একটি স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল। উচ্ছেদ শেষে অফিসে আসলে তাদের উপর ভূমিদস্যুরা হামলা চালায়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo