• অপরাধ ও দুর্নীতি

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মা‌নিকগ‌ঞ্জে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কাশিমপুর হতে পলাতক মানিকগঞ্জ এর সাটুরিয়া থানার চাঞ্চল্যকর ও বহূল আলোচিত আরিফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হৃদয় ওরফে মানিককে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর এক‌টি দল।

র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বুধবার (৪ সে‌প্টেম্বর) দুপু‌রে এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে নি‌শ্চিত ক‌রে‌ন।

গ্রেফতারকৃত মো: হৃদয় ওরফে মানিক (৩৫) দৌলপু‌রের মেহের আলী শেখ এর পুত্র।

‌প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর ও বহূল আলোচিত আরিফ হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ হৃদয় ওরফে মানিককে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন কাশিদারামপুর চর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত মোঃ হৃদয় ওরফে মানিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট জেল হতে পলায়ন করে গ্রেফতা‌রের পূর্ব পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মোগোপন করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo