ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চলতি মাসে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। শ্রীলংকা সফর ‘এ’ দলের মোড়কে হলেও আসন্ন বিশ্বকাপ প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।রোববার আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।সূচি অনুযায়ী, বাংলাদেশ দলের শ্রীলংকা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।
শ্রীলংকা সফরে বাংলাদেশ নারী ‘এ’ দল:
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন ও শামিমা সুলতানা।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)