• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিএনপির জরুরী সভা : নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের চলমান পরিস্থিতির উপরে বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরী সভা করেছে জেলা বিএনপি। এসময় দলীয় নেতাকর্মীদের কোন ধরণের অন্যায়ের সাথে জড়িত না থাকার আহব্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের কালিবাড়ী এলাকায় অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এই সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মির্জা ফয়সল আমীন। এসময় বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি কোনো চাঁদাবাজের সঙ্গে, কোন নাশকতার সঙ্গে বিএনপির কোন নেতার সম্পৃক্ততা থাকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ¦ অ্যাড. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo