ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শুভসূচনা করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ফিজিকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণীরা। দুর্দান্ত জয়ে বি-গ্রুপের শীর্ষে আছে লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে ব্রাজিল। ৪ মিনিটে গোল করেন লারা ডানটাস পেরেইরা। ৯ মিনিটে ভিটোরিয়া অ্যামারালের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।এরপর ৪ মিনিটের মধ্যে আরও ৩ গোল করে ব্রাজিলিয়ানরা। ২৪ মিনিটে ভিটোরিয়ার দ্বিতীয় গোল আর ২৭ ও ২৮ মিনেটে গোল করেন ভেনদিতো।
এতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। বাকি ৪ গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।৪৯ মিনিটে গোল করেন প্রিসিলা। এরপর উৎসবে সামান্য বিরতি দেয় ব্রাজিল। ৭৭ মিনিটে ফের উৎসব শুরু করে ব্রাজিলিয়ানরা। গোল করেন মিলেনা। ৮২ ও ৮৬ মিনিটে যথাক্রমে ফিজির জাল কাঁপান ফার্নান্দা ও গিসেলে। এতে ৯-০ গোলে জয় পায় ব্রাজিল।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)