• সমগ্র বাংলা

আদিতমারীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে  আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে  খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে।

পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়,আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই।আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানায়, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo