• খেলাধুলা

ইনিংসের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেল তাসকিন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দিন ধরে কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন আহমেদ। ছিলেন না এই সিরিজের প্রথম টেস্টেও। তবে একাদশে ফিরেই দুর্দান্ত শুরু করলেন এই ডানহাতি পেসার। ফেরার ম্যাচে ইনিংসের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন তাসকিন।প্রথম ওভারের শেষ বলটি গুড লেংথে করেছিলেন তাসকিন। সেখানে সমানের পায়ে ভর করে ডিফেন্স করতে যান আবদুল্লাহ শফিক, দুর্দান্ত সুইংয়ে লাইন মিস করেন এই ওপেনার। তার ব্যাট আর প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে অফ স্টাম্প। ডাক খেয়ে শফিক ফেরায় রানের খাতা খুলার আগেই উইকেট হারিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের জন্য দুর্দান্ত শুরু এনে দিলেন তাসকিন।এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ম্যাচ খেলার জন্য পুরো ফিট নন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।পাকিস্তন দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo