• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার উপদ্বীপ কামস্কাটকা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায়। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩ টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।ইউরোপীয় ইউনিয়নের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হলেও রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী এস ভূমিকম্পের জেরে উপদ্বীপটির আগ্নেয়গিরি থেকে কিছু পরিমাণ লাভারও উদ্গীরণ হয়েছিল বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo