• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া পর্তুগিজ মিডিয়াকে জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য।দুর্ঘটনার পর ৪৪ বছর বয়সী বেসামরিক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জেন্ডারমেরির মুখপাত্র মাফালদা অ্যালমেইডা।হেলিকপ্টারটি পোর্তো শহর থেকে ভেতরের দিকে অবস্থিত বাইয়াওর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে লেমেগো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

মন্তব্য (০)





image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

  • company_logo