• বিনোদন

প্রায় ৩০ বছর পর জুটি বাঁধতে চলেছেন রজনীকান্ত-আমির

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ প্রায় ৩০ বছর পর সম্ভবত জুটি বাঁধতে চলেছেন দুই কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত ও আমির খান। রজনীকান্তের কুলি সিনেমাতে দেখা যেতে পারে আমিরকে। তিনি থাকতে পারেন একটি ক্যামিও চরিত্রে।১৯৯৫ সালে শেষ আমির খান ও রজনীকান্তকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ক্রাইম-অ্যাকশন-ড্রামা সিনেমাতে কাজ করেছিলেন তারা। আর এবার ফের একবার দেখা যাবে এই জুটিকে।বর্তমানে রজনীকান্তের আসন্ন প্রোজেক্ট কুলির শুটিং চলছে। ছবিতে আছেন শ্রুতি হাসান, উপেন্দ্র, সত্যরাজ, সৌবিন শাহির এবং মহেন্দ্রান। এই ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা দেবেন আমির। এরপর রজনীকান্তকে দেখা যাবে টিজে জ্ঞানভেলের ভেট্টিয়ানে ছবিতে। ছবিতে তিনি ছাড়াও থাকবেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং, দুশারা বিজয়ন, রোহিনী, রাও রমেশ-সহ আরও অনেকে।

বর্তমানে আমির আরএস প্রসন্নের স্পোর্টস ড্রামা ছবিতে কাজ করছেন। এই ছবিতে আমিরের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এই কাজের মাঝেই কুলি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে শোনা গেছে।এদিকে মাঝে খবরে আসে আমির তৃতীয় বিয়ে করছেন। তিনি নাকি মেয়ে খুঁজছেন। এক চ্যাট শো-র একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বিয়ে নিয়ে মন্তব্য করতে দেখা যায় আমিরকে। সেখানে হোস্ট তাকে জিজ্ঞেস করে তৃতীয় বিয়ের প্রসঙ্গে। উত্তরে আমির বলেন, আমার বয়স এখন ৫৯। মনে হয় না, আমি আবার বিয়ে করতে পারব। এতে সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে আমার জীবনে বহু সম্পর্ক আছে। পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করেছি। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo