• সমগ্র বাংলা

মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে  মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার(২৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন মুন্নার বাবা আবদুল মজিদ।মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন ও রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০০ থেকে ৬০০ জন।মামলার আবেদনে বলা হয়, আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৩ আগস্ট প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন যে, সারাদেশে রাজপথে থাকবে আওয়ামীলীগ।আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উক্ত ঘোষণা মোতাবেক ১ থেকে ৫ নং আসামির নেতৃত্বে লালমনিরহাট থেকে ১০/১৫ টি বাসে অন্যান্য আসামিগণসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামি ৬ নং আসামির আহবানে ডাকা রংপুর শহরে বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিহত কর্মসূচিতে যোগ দেয়। ৬ নং আসামির ডাকা উক্ত কর্মসূচিতে রংপুরের অন্যান্য আসামিরাও যোগ দেয়।ঘটনার দিন ৪ আগস্ট বেলা সাড়ে দশটার দিকে মাহামুদুল হাসান মুন্না তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার বাড়ি থেকে আসার সময় পথিমধ্যে রংপুর শহরের মিনি সুপার মার্কেটের পাশে ভাঙ্গা মসজিদের সামনে পৌঁছালে ১-৬ নং আসামির নেতৃত্বে ৭ থেকে ১২৮ নং আসামিসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০জন আসামি ছাত্র-জনতার মিছিলে হামলা করেন। আসামিদের হামলার মুখে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

তখন ওই স্থান পার হওয়ার সময় ১ থেকে ৬ নং আসামির নেতৃত্বে ৭ থেকে ১২৮ নং আসামিসহ অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন মাহামুদুল হাসান মুন্নাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলকারী মনে করে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন।এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন মুন্না। এসময় অজ্ঞাতনামা দোকানদাররা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে  কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, বিচারক জাহাঙ্গীর হোসেন মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo