• সমগ্র বাংলা

কেবলমাত্র পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলেই সমাজের বৈষম্য দূর করা সম্ভব: মা‌নিকগ‌ঞ্জে মাওলানা ইজ্জত উল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইজ্জত উল্লাহ বলেছেন, কেবলমাত্র পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলেই সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে যা মানুষের তৈরি কোনো আইন দিয়ে সম্ভব নয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে সাম্প্রতিক দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আফিকুল ইসলাম সাদের কবর জিয়ারত, শোকাহত পরিবারকে আার্থিক সহায়তা ও সান্ত্বনা প্রদানের প্রাক্কালে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন।

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মু: মুসলেহ উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা আমির মু: আবু সাঈদ বিএসসি, মানিকগঞ্জ সদর উপজেলা আমির মু: ফজলুল হক, বরাইদ ইউনিয়ন সভাপতি আব্দুছ সাত্তার, দরগ্রাম ইউনিয়ন আমির মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মু: সোহরাব হোসেন প্রমুখ।অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে আরো বলেন, কোরআনে পড়েছি ফেরাউন পর্যন্ত তার সঙ্গী সাথীদের ছেড়ে যায়নি তাদের সবার সলিল সমাধি হয়েছে এক সাথে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ফেরাউনকেও ছাড়িয়ে তিনি তার সঙ্গীদের নিয়েতো নয়ই একটু বলেও যায়নি, টাকা পয়সা নিয়ে ভারতে পালিয়ে গেল। আমরা যখন শেখ হাসিনার অত্যাচার থেকে পুরো জাতি মুক্তির উপায় খুঁজছিলাম তখন ছাত্র সমাজ এগিয়ে এলো, ৪২ জন শিশুসহ অগণিত মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পেলাম।

কাজেই শহীদ সাদের মতো বীর পুরুষদের এ জাতি চিরকাল মূল্যায়ন করবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, ইনছাফ কায়েম, রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে সকল প্রকার বৈষম্য দূর করে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সুতরাং আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিবালয় উপজেলার বৈষম্যবিরোধী আনদোলনে শহীদ রফিকুল ইসলামের করব জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo