• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শাওন নামের(২৪)এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত শাওন ওই এলাকার আলী আজগরের ছেলে।নিহত শাওনের ভাই মোতালেব জানান,আজ দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইসরাফিল,রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা,চাপাতি ও ছুরি সহ দেশীয় অস্ত্র নিয়ে শাওনের বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।

এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে।এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান,দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে শাওন নামের যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন।খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo