ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর সীমান্তে এক মাসের ব্যবধানে আবারো বিপুল পরিমান মূল্যের প্রক্রিয়াজাত করা সাপের বিষ উদ্ধার করেছে বিজিবির ২০ ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার বিষের মূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা। গেল মাসে আরেক অভিযানে উদ্ধার করা হয়েছিল ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ। বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) এর উদ্ধৃতি দিয়ে বিজিবি'র জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত সোয়া ৩টার দিকে বিরামপুরের দাউদপুর বিওপির কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল সীমান্তের নামাগোবিন্দপুর নামক স্থানে অভিযান চালান।
এসময় ২টি কাঁচের জারে রক্ষিত ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৩ কোটি ৪০ লক্ষ ৬৫ হাজার। এর আগে চলতি বছরের ১৬ জুলাই বিরামপুরের দামোদরপুর সীমান্তে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ২কেজি ৪৬৬ গ্রাম প্রক্রিয়াজাত করা সাপের বিষ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা।ধারনা করা হচ্ছে বিদেশ থেকে সংগ্রহ করা ওই সাপের বিষ ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিল পাচারকারিরা।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)