• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট বাজারে  বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় নেতা কর্মীরা মিছিল সহকারে বলদীঘাট বাজার পদক্ষিন করেন।বিক্ষোভ মিছিল শেষে বলদীঘাট বাজারের মন্ডল মার্কেটের সামনে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাব এর সভাপতিত্বে এবং কাওরাইদ ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ মোঃ মোমেন মিয়ার  সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন বিএসসি, বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক মাস্টার,কাওরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ সহিদ, বিএনপি নেতা কামরুজ্জামান মন্ডল,জাকির হোসেন খোকা,ডাঃ এম এইচ ফিরোজ,শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল মন্ডল,কাওরাইদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদসহ আরো নেতা কর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্র দল,শ্রমিক দল,সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় নেতারা তাদের বক্তব্যে বলেন, সৈরাচারি হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছে সাধারণ জনগন তাদের অধিকার হারিয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। হাজার হাজার নিরিহ মানুষকে হত্যা করেছে। স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে জনগনের সামনে বিচার করতে হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo