• সমগ্র বাংলা

গাইবান্ধায় বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারীচালিত রিকশা ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বুধবার(২৮ আগস্ট)   সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া নামক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্রগ্রাম থেকে গাইবান্ধা শহরের দিকে  যাচ্ছিল। ঢোলভাঙ্গা সংলগ্ন  মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী নিহত হন এবং ৩ জন আহত হয়।নিহতের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪০), তার বাড়ি সদরের তিনমাইল এলাকায়। অপর নিহতের (৪৫) নাম-পরিচয় জানা যায়নি।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় ২ জন নিহতের তথ্য নিশ্চিত করছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo