• খেলাধুলা

দেড় বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন দিবালা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য কদিন আগে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।মেসির বদলি হিসেবে এবার নতুন করে তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ড দিবালা ২০২৩ সালের মার্চের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

মেসির অনুপস্থিতিতে দেড় বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন দিবালা। মেসি ছাড়াও অভিজ্ঞ উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় তাকেও দলে পাচ্ছে না স্কালোনি।এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১০ দলের এই বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আগামী ৬ সেপ্টেম্বর চিলি ও চারদিন পর কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।

আর্জেন্টিনার স্কোয়াড 

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ 

ডিফেন্ডার : গনজালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালেরডি, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো

মিডফিল্ডার : গুইডো রড্রিগুয়েজ, লিনড্রো পারেদেস, এ্যালক্সিস ম্যাক এ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজেকুয়েল ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ, গিওভানি লো সেলসো

ফরোয়ার্ড : আলেহান্দ্রো গারাঞ্চো, নিকোলাস গনজালেজ, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন কারবোনি, জুলিয়ান আলভারেজ, গুইলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কাস্তেলানোস, মাটিয়াস সুলে, পাওলো দিবালা।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo