• লিড নিউজ
  • জাতীয়

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইউং।ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটিই রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। এর আগে গত বুধবার (২১ আগস্ট) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, আগামী বছর ২০২৫ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন হবে। বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেনসিভ স্ট্র‍্যাটেজিক কো-অপারেশন এগিয়ে নেয়াসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ড. ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারেন রাষ্ট্রদূত।

মন্তব্য (০)





image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

১

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাজধানীর যানজট কমাতে নতুন পরিকল্পনা

২

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ...

image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

৩

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

৪

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

  • company_logo