• বিনোদন

প্রথমবারের মত সন্তানের বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মত সন্তানের বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার; স্ত্রী হেইলি বিবারের কোলে এল একটি ফুটফুটে সন্তান। এদিকে ভক্তদেরকে এই খুশির সংবাদটি জানাতে আর দেরি করেননি 'বেইবে' খ্যাত এই শিল্পী। সামাজিক মাধ্যমে সদ্যোজাতের একচ্ছটা দেখিয়ে বাবা হওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি এই তারকা। শনিবার সকালে ইনস্টাগ্রামে নবাগত সন্তানের পায়ের ছবি পোস্ট করেন এই কানাডিয়ান তারকা। লিখেছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি।’ সঙ্গে একটি নামও জুড়ে দেন, ‘জ্যাক ব্লুজ বিবার’।প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে তাদের প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন জাস্টিন এবং হেইলি। তারা একটি ভিডিওটিতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি।সঙ্গে ছিল তাদের বিয়ের সময় নেওয়া শপথের কিছু টুকরো ছবিও।

সেই সময় ইউএস উইলির রিপোর্টে জানানো হয়েছিল, তারা সন্তান আসার খবর পেয়ে দারুন উচ্ছ্বসিত। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা মা হওয়ার সুখ পেলেন এই দম্পতি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo