• সমগ্র বাংলা

সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মারণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার ৪ জন শহীদ পরিবার কে  নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি সেক্রেটার জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুফতী রবিউল বাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর আবুল কালাম আজাদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওঃ খলিলুর রহমান, খুলনা অঞ্চলে সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথি বলেন, কোন অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিতো, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই পুলিশ ফোন করে খোজখবর নিচ্ছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। পতনের ৩/৪ দিন আগে হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। হাসিনা ভেবেছিল জামায়াত শিবির নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু সে বাঁচতে পারেনাই। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তুমি নিষিদ্ধ করেছো। অন্য দিনে বাংলাদেশের মানুষ তোমাকে নিষিদ্ধ করেছে। জামায়াতকে সম্মান দিয়েছে দেশের জনগন।আপনারা অস্থির হবেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পূর্ব পর্যন্ত শান্ত থাকুন। ১৫ বছর আমরা কথা বলতে পারিনি। এখন তো কথা বলতে পারি। আমরা অন্তবর্তীকালিন সরকারকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সময় দিতে চায়। সাতক্ষীরার জামায়াত অফিস দীর্ঘদিন খুলতে পারিনি। রাতে বাড়িতে থাকতে পারিনি। বছরের পর বছর পালিয়ে জীবন যাপন করতে হয়েছে। এখন তো শান্তিতে বাড়িতে থাকতে পারি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo