• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বৃহত্তর উত্তরবঙ্গের সাথে ঢাকার সড়কপথে যোগাযোগ ছয় ঘণ্টার জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়।শুক্রবার ২৩ আগস্ট সকাল ৮টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে উত্তরবঙ্গ থেকে আসা দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনের যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।শ্রমিকদের শান্ত করতে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে শ্রমিকদের ক্ষোভ সামাল দিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় শ্রমিকদের সাথে আলোচনা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।দুপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে মাহমুদ জিন্স কারখানার ম্যানেজিং ডিরেক্টর রাফি আহমেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় শ্রমিকরা মালিকের উদ্দেশ্যে ছয় দফা দাবি প্রস্তাব করেন। দাবি না মানা হলে মহাসড়ক অবরোধ করে অবস্থান করার হুঁশিয়ারি দেন তারা। পরবর্তীতে মালিক পক্ষ ও সেনাবাহিনীর সদস্যরা কয়েক দফায় শ্রমিকদের সাথে আলোচনা করে এবং তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এরপর দীর্ঘ ৬ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বিক্ষোভরত শ্রমিকরা জানায়, গত দুই মাস ধরে বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। চলতি মাসের ১৪, ১৮, ও ২২ তারিখ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও মালিকপক্ষ তা রাখেনি। ২১ তারিখ আন্দোলনের মুখে মালিকপক্ষ ২২ তারিখ বেতন দেওয়ার শেষ সময় নির্ধারণ করে, কিন্তু কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে বেতন প্রদান করা হলেও বাকিদের শুধু বেতনের খুদে বার্তা পাঠানো হয়। শ্রমিকরা ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo