• অপরাধ ও দুর্নীতি

সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তলসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১ কেজি ৯৯৫ গ্রাম রূপার গহনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত. লুৎফর রহমানের পুত্র।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কলারোয়া সীমান্তের কাকডাংগা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল ইসলাম জানান, দক্ষিণ ভাদিয়ালী সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার হচ্ছে এমন খবরে নায়েব সুবেদার আবু তাহের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে।

এসময় তরিকুল ইসলামকে আটক করা গেলেও আব্দুল গফফার নামক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। গফফার পূর্ব ভাদিয়ালী গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র। পরে তরিকুলকে তাল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১ কেজি ৯৯৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি মাদক মামলা এবং পলাতক গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে বলে জানান অধিনায়ক।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo