• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে স্বামীকে হত্যা করায় স্ত্রী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তার স্বামীকে বিদ্যুৎসংযোগ দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ওই স্ত্রীকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি  গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে রুবেল মিয়া(২৫) ঘরের বাইরে পড়ে থাকা অবস্থায় লাশ বৃহস্পতিবার(২২ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে এলাকাবাসীরা দেখতে পায়।

এ সময় তার হাতে বিদ্যুৎ সংযোগের গুনা(জিআই তার) জড়ানো ছিল। তার স্ত্রী লাকী খাতুন জানান, গুনার(জিআই তার) সাথে বিদ্যুৎ সংযোাগ দেয়ার সময় সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন। রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদ আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে গুনা( জিআই তার) লাগানো হাত পুড়িয়ে যেত। কিন্তু তা দেখা যায়নি।

এ ব্যাপারে হত্যাকান্ডের শিকার রুবেল মিয়ার বড়বোন চায়না বেগম ভাই হত্যার অভিযোগ রাজারহাট থানায় দায়ের করলে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর ১৩, তারিখ: ২২/০৮/২৪ইং। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, অভিযুক্ত রুবেলের স্ত্রী লাকী খাতুনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo