প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সুবর্ণা আক্তার (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগষ্ট) সকালে আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সুবর্ণা একই এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। ও জেলার বিজয়নগর উপজেলার গ্রামের শহিদ মিয়ার মেয়ে। সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, সকালে ভারতের পাহাড়ী ঢলের পানিতে নিজেদের ঘর ডুবে যাওয়ার আশঙ্কায় ঘর থেকে বের হয়ে সুবর্ণা পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাড়াহুড়ো করে সরতে গিয়ে হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)