• খেলাধুলা

ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরে ব্যাপক রদবদল হচ্ছে। গত কয়েকদিনে ক্রীড়াঙ্গনের বড় খবর, পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আজ বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে বিসিবি। সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দেন পাপন। সূত্র বলছে, বিসিবি সভাপতির পদত্যাগ ইস্যুতেই এই বৈঠক ডাকা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিগত সরকারে ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপন। কারো কারো মতে তিনি দেশের বাইরে। এরমধ্যে স্থবিরতা নেমে আসে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়েছে আইসিসি।

২০০৯ সাল থেকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন নাজমুল হাসান পাপন। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে ২০১২ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন। সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo