ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে পৌরশহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম.মাসুম-উদ-দৌলার নেতৃত্বে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লক্ষী বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৬ হাজার টাকা, পাবনা বনফুল সুইটসকে ৪ হাজার টাকা, ওকে হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, আলমগীর ট্রেডার্সকে ৩ হাজার টাকা, রফিকুল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম.মাসুম-উদ-দৌলা জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ন্যায়নীতির জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওলিপুর আপোষহীন