• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ১\'শ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক দু'টি অভিযানে ১'শ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় খোনাপাড়া সীমান্ত এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি আশরাফুল আলম (২০)কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগস্ট রাতে নাগেশ্বরী পৌরসভার বালাসিপাড়া বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মাদক কারবারি সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলকাার সত্য চন্দ্র সেন (৩৪)  ও ললালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার আব্দুর রশিদ (৪০)কে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo