ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: তনু, মুনিয়া ধর্ষণ হত্যাকান্ড, কল্পনা চাকমা অপহরণ সাগর-রুনি হত্যাকান্ডসহ সারাদেশে সকল নারী-শিশু নির্যাতন ও ভারতে মৌমিতা ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে সংহতি সমাবেশ করেছে ছাত্রজনতা। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে এগারো টায় জেলা শহরের নাট্য সংস্থার সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে ঘন্টা ব্যাপী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঘটে যাওয়া সকল ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন।সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতে ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণের সাথে জড়িতদেরও বিচারের দাবি করেন। এসময় আরও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা,জে এম জুয়েল রানা,শামীম আরা মিম,রফিউদ দৌলা ডাকুয়া ফরিদ,সবুজ মিয়া সহ প্রমুখ।
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

মন্তব্য (০)